স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ মেডিস্ক্যান ডায়গনষ্টিক সেন্টারের প্রতারণায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মধ্যতপুরচন্ডি পেশকার বাড়ির মো: গাফফার হোসেনের স্ত্রী দু’ সন্তানের জননী রানু বেগম। বর্তমানে গুরুতর অসুস্থ্য অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন। রানু বেগমের স্বামী জানান, গত ৪ অক্টোবর তার স্ত্রীকে নাক, কান সমস্যার জন্য শহরের দিকে রওনা হলে প্রতিমধ্যে মেডিস্ক্যান ডায়গনষ্টিক সেন্টারের উপদেষ্টা পরিচয়ে মো: শরিফুল ইসলাম ওরফে আবুল সরকার তাদেরকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কলেজ নাক, কান ও গলা রোগের কনসালটেন্ট ও সার্জন ডা: টি আই খান কে দেখানোর কথা বলে মেডিস্ক্যান ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে আসে। ওই দিন ডা: টি আই খান ডায়গনষ্টিক সেন্টারে উপস্থিত ছিলেন না। মেডিস্ক্যান ডায়গনষ্টিক সেন্টারের কর্মকর্তারগণ রুগীকে কিছু বুঝতে না দিয়ে চক্ষু রোগের চিকিৎসক ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী ও ডায়াবেটিক ও মেডিসিন রোগের চিকিৎসক ডা: মো: খবির উদ্দিন এর যৌথ প্যাডে অন্য একজন ডাক্তার রোগী দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ ৩ হাজার টাকা হাতিয়ে নেন। তারই ব্যবস্থাপত্র অনুযায়ী রোগী ঔষধ খেয়ে সমস্থ শরীর পুলে যায় এবং মলদার দিয়ে রক্তপাত হতে থাকে। ঐ অবস্থায় নাম প্রকাশে অনিচ্চুক অন্য ডাক্তার দেখালে রোগীর চিকিৎসায় ভুল ছিল বলে জানন। রোগীর বেগতিক অবস্থা মেডিস্ক্যানে জানালে তারা স্বামী গাফফার চৌধুরীকে হুমকী-ধমকী প্রদান করেন। এব্যাপারে গাফফার বাদী হয়ে গত ১৯ অক্টোবর মেডিস্ক্যানের উপদেষ্টা আবুল সরকারের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

