প্রতিনিধি
অসাবধানতার কারণে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৬ মার্চ রোববার সকাল সোয়া ৯টায়। চাঁদপুর শহরতলীর মৈশাদী এলাকায় চাঁদপুর-কুমিল্লা রেলপথে চলাচলকারী ডেম্যু ট্রেনের নিচে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নাইনাগর গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া (১৫) ট্রেনে কাঁটা পড়ে কাটা পড়ে মারা যায়। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সুভাষ কান্তি দাস ও মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আব্দুল মতিন জানান, মৃত ফরহাদ দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজে কর্মরত রাজমিস্ত্রিদের রান্নার কাজ করতো। এখানে মৃত ফরহাদের ভগ্নিপতি রাজমিস্ত্রির যুগালির কাজ করে। সে সুবাদে ফরহাদ এখানে এসে ১০-১২দিন ধরে কাজ করছিল। ঘটনার দিন সকালে ফরহাদ হেডফোন কানে দিয়ে মোবাইল থেকে গান শুনতে শুনতে বাজার করার জন্য হাঁটছিল। কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসা ডেম্যু ট্রেনটি তাকে দেখতে পেয়ে বহুবার হর্ণ বাজায়। কিন্তু হেডফোন কানে থাকায় ফরহাদ তা শুনতে পায় নি। যার ফলে সে ডেম্যু ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। মৃত ফরহাদের ভগ্নিপতি মোস্তফা জানায়, মৃত ফরহাদ ঘটনার দিন সকালে টাকা নেয়ার জন্য তার কাছে আসে। ৬শ’ টাকা দিলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মোস্তফা আরো জানায়, তার কানে হেড ফোন ছিল। চাঁদপুর রেলওয়ে থানার এএসআই আব্দুল মতিন ঘটনাস্থল থেকে ফরহাদের লাশ উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
