রফিকুল ইসলাম বাবু ঃ শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যারা আওয়ামী লীগের উন্নয়নে ভীত তারাই পদ্মা সেতু নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আপনারা এগুলো বিশ^াস করবেন না। এই উপপ্রচারকারীদের সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকারের বাইরে দেশে আর কোন নতুন সরকার আসবে না। আওয়ামী লীগের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে। মানুষের মাথা লাগবে বলে যে মিথ্যা কথা বলছে তা গুজব ছাড়া কিছুই নয়। আজ বিজ্ঞানের যুগে এসে এই ধরনের গুজব মানুষ বিশ^াস করে না। সেতুতে রড, সিমেন্ট, বালি ছাড়া অন্য কিছুই লাগে না। যারা এই গুজব ছড়াচ্ছে তাদের ধরে পুলিশে দিন। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব উত্তর
- /
- যারা আওযামী লীগের উন্নয়নে ভীত, তারাই পদ্মা সেতু নিযে অপপ্রচার চালাচ্ছে : চাঁদপুরে শিক্ষামন্ত্রী
আরও সংবাদ
মতলব উত্তরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক... বিস্তারিত
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতিনিধি ॥ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।... বিস্তারিত
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
