চাঁদপুর: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যে সব কাজ বিএনপি করতে পারেনি অর্থাৎ বিএনপির পক্ষে ছিল অসাধ্য, সেই সব কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রধান লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। তাই জনগণের কল্যান নিশ্চিত করতেই সরকার বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ শনিবার গৌরিপুর-লক্ষ্মীপুর ভায়া কচুয়া-হাজীগঞ্জ (চাঁদপুর সংযোগ সড়ক) সংস্কার ও পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও সহ সম্পাদক মোতাহের হোসেন দুলাল প্রমুখ। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যুবলীগ কর্তৃক আয়োজিত যুবসমাবেশে যোগদান করেন। উল্লেখ্য যে, উক্ত রাস্তা নির্মাণের ফলে চাঁদপুরের কয়েকটি উপজেলাসহ বৃহত্তর নোয়াখালীর বিপুল জনগোষ্ঠীর রাজধানী ঢাকা যাতায়াতে পথের উল্লেখ যোগ্য দূরত্ব কমে যাওয়াসহ জ্বালানী ও সময়ের সাশ্রয় হবে।
শিরোনাম:
শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
