চাঁদপুর শহরে গুণরাজদী এলাকায় মরন নেশা ইয়াবা বিক্রি ও সেবন করায় এলাকায় যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে হচ্ছে। সোহাগ পাটওয়ারী এলাকায় ইয়াবা বিত্রীর স্বর্গরাজ্য গড়ে তুলেছে।সে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছে। চাঁদপুর মডেল থানা পুলিশ ২শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১লক্ষ ৬৫ হাজার টাকা সহ সম্প্রতি সোহাগ পাটওয়ারী ও তার সহযোগী মাছুম কে আটক করলেও তারা জেল থেকে ছাড়া পেয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করেছে। গুনরাজদী পাওয়ার হাউজ এর পিছনে খোকন পাটওয়ারীর ছেলে সোহাগ পাটওয়ারী প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে বলে এলাকা বাসি জানিয়েছে। তারা আরো জানায়, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মাদক বিক্রেতা ও সেবনকরীরা মটরসাইকেল নিয়ে গুনরাজদী এলাকায় এসে ইয়াবা ডিলার সোহাগ পাটওয়ারীর কাছ থেকে মাদক ক্রয় করে নিচ্ছে। এলাকাবাসী এর প্রতিবাদ করায় সোহাগ পাটওয়ারী তার সস্ত্রাসী বাহিনীদের দিয়ে ভয়-ভীতি দেখায়। চাঁদপুর মডেল থানার এ.এস.আই আহসানুরজাম্মান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে সোহাগ পাটওয়ারী বাসায় অভিযান চালিয়ে কয়েকমাস পূর্বে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। সে জেল থেকে বেড়িয়ে এসে পুনরায় এলাকার সন্ত্রাসী বাহিনী মাধ্যমে দেধারছে ইয়াবা বিক্রি করছে। এতে করে এলাকার যুব সমাজ ক্রমান্বয়ে মাদকাশক্ত হয়ে পরছে। একটি সূত্র জানায় মাদক স¤্রাট পাটওয়ারী ধরাছোয়ার বাইরে থেকে ইট বালু ব্যবসার করার নামে তার ইয়াবা বিক্রির স্বর্গরাজ্য গড়ে তুলেছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসবাধু কর্মকর্তাকে মাসোয়ারা দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই কারণে তার বিরুদ্ধে শক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। সোহাগ পাটওয়ারী মাদক ব্যবসা এখনো বন্ধ না হওয়ায় ও এলাকার যুব সমাজকে এই মাদক থেকে রক্ষার জন্য জেলা প্রসাশক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবারগুলো।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

