
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের উত্তর পশ্চিম বিষ্ণুদী ছৈয়াল বাড়ি এলাকায় একটি সঙ্গবদ্ধ চক্র দির্ঘদিন ধরে জাটকা মাছ ধরে ওই এলাকায় বিক্রি করছে। এতে এলাকার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কারণে একই এলাকার শহীদ ছৈয়ালের ছেলে কাদির ছৈয়াল জাটকা বিক্রির সঙ্গবদ্ধ চক্রটিকে এলাকায় জাটকা বিক্রি না করতে বাঁধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে ওই চক্রের জাটকা বিক্রেতা একই এলাকার মৃত জলিল ছৈয়ালের ছেলে মনির ছৈয়াল, জয়ানাল ছৈয়ালের ছেলে আনু ছৈয়াল, মামুন, জনু, ফয়সাল সহ আরো বেশ কয়েক জন মিলে কাদির ছৈয়ালকে বাড়ির পাশে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ডাক চিৎকারে তার বাবা শহীদ ছৈয়াল ও মা রাশিদা বেগম ছেলেকে বাঁচাতে ছুটে আসলে তাদেরকেও দেশীয় অস্ত্র দারা আঘাত করে। এতে করে তাদের মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্বক জখম হয়। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে তাদের অবস্থা আশংকা জনক।
এ বিষয়ে আহত শহীদ ছৈয়ালের মেঝো ভাই বাচ্চু ছৈয়াল জানান, এলাকায় মনির ছৈয়াল, আনু ছৈয়াল, মামুন, জনু, ফয়সাল সহ আরো বেশ কয়েকজন মিলে দির্ঘদিন ধরে তারা জাটকা বিক্রির সাথে জড়িত থাকায় আমার ভাতিজা কাদির ছৈয়াল জাটকা বিক্রি না করতে তাদেরকে বাঁধা দিয়ে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে তারা গতকাল রাতে এই ঘটনা ঘটায়। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সু-বিচার কামনা করছি। যাতে করে জাটকা বিক্রির সাথে জাড়িত এই চক্রটিকে আইনের আওতায়ে এনে সুষ্ঠ বিচার করে।
