চাঁদপুর শহরের ষ্ট্যান্ড রোড মেসার্স মানিক এন্ড ব্রাদার্স রড সিমেন্টের দোকানের সামনে রাস্তা জুড়ে চামড়া রাখায় দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় পথচারী ও এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে চামড়া ব্যবসায়ী এমদাত পাটওয়ারী প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় চামড়া রেখে পরিবেশ দূষন করছে। সরজমিনের গিয়ে দেখা যায়, মেসার্স মানিক ব্রাদার্স রড সিমেন্ট এর দোকানের সামনে চামড়াগুলো রাখায় গরুর রক্ত ও চামড়ার চর্বি রাস্তায় পরে রয়েছে। এই কারণে দু’দিন যাবত অত্র এলাকায় পরিবেশ দূষণ হওয়ায় মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এতে করে এলাকাবাসী ও পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দুভোর্গে পরেছে। এছাড়া রাস্তা জুড়ে চামড়া রাখার কারণে বড় কোন যানবাহন ষ্ট্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারেনি। গত এক বছর পূর্বে কোরবানী ঈদুল আযহার দিনে এব্যাপারের মতো রাস্তায় চামড়া রাখার অপরাধে পুলিশ এমদাত পাটওয়ারীর লোকজনদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ত্রিশ হাজার টাকা জরিমানা দিয়ে অবশেষে ছাড়া পায়। তার পরেও এই অসাধু ব্যবসায়ী ক্ষমতার দাপট খাটিয়ে রাস্তার জায়গা দখল করে চামড়া রেখে পরিবেশ দূষণ করছে। তেমনি মানুষদের ভোগান্তিতে ফেলেছে। এব্যাপারে এমদাত পাটওয়ারীকে দোকানে না পেয়ে তার মুঠোফোনে ফোন করে জানতে চাইলে কিছুক্ষণ ফোন বাজার পর মোবাইলটি বন্ধ করে দেয়। এলাকাবাসী জানায়, চামড়া ব্যবসায়ী এতিমখানা মাদ্রাসা ও বিভিন্ন এলাকা থেকে কম দামে চামকড়া কিনে বেশি দামে ট্রাক বোঝাই করে চামড়াগুলো ভারতে পাচার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া তার কিছু দালাল চক্রের মাধ্যমে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে চামড়া এনে রাতের আধারে ট্রাক বোঝাই করে চামড়াগুলো ভারতে পাচার করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাস্তার উপর চামড়া রাখায় এলাকাবাসী প্রতিবাদ করলে সে ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করার চেষ্টা করেন। এই ঘটনায় পুলিশ সুপার সামছুন্নাহারকে অবহিত করলে চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশিদ থানা পুলিশ কে ঘটনাস্থলে পাঠান।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

