চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মোঃ রুবেল (১৯) নামে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত রুবেল শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের কাজির কামতা গ্রামের বড় বাড়ির আঃ ছালাম প্রকাশ ডিব্বার ছেলে। শাহরাস্তি মডেল থানার এসআই সমীর চন্দ্র দে জানান, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়া পথে বিভিন্ন ভাবে উত্যক্ত করত রুবেল। এ প্রেক্ষিতে ওই ছাত্রীর অভিযোগের আলোকে ঘটনার দিন দুপুরে রুবেলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১৮৬০ সালের ৫০৯ ধারায় তার বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল মাসুদ জানান, ইভটিজিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে দন্ড হলেও ব্যাতিক্রম কারাদন্ড দেয়া হয়েছে অভিযুক্তকে। ১০মাস ১০ দিন মায়ের গর্ভে থাকার পরও নারী জাতির প্রতি সম্মান দেখায় নি বখাটে শ্রেনী। তাই তাকে এই ধরনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

