
মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি সংবাদদাতা ॥
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কল সেন্টারের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি।
ওই দিন বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার প্রমুখ।
সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপিকা উৎপলা রানী দাস, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, ইউ.পি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু তাহের, পৌর কাউন্সিলর বিকাশ মজুমদার প্রমুখ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে – সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বলেন।
