প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের নতুন বাড়ির হতদরিদ্র মোখলেছুর রহমানের পুত্র মোঃ আল আমিন (১২) নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। এলাকাবাসীর দাবি, তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ১২ এপ্রিল সকালে প্রতিদিনের ন্যায় বাড়ির মালিক মোখলেছুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম ভিক্ষা করতে ঘর থেকে বের হয়ে যায়। তখন ঘরে মোঃ আল-আমিন ও তার বড় বোন আকলিমা আক্তার ছিলো। আকলিমা জানায়, সে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে পানি সংগ্রহ করতে যায়। এরপর বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে জানালা দিয়ে তার ভাই আল-আমিনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে সে ডাক-চিৎকার দেয়। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করে।
