শাহরাস্তিতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট আরব আলীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। মডেল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০ টায় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উপলতা হাজী বাড়ী থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, নগদ ৪ শত ৫০ টাকা সহ তাকে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক স¤্রাট আরব আলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপলতা গ্রামের মৃত আবিদ আলীর পুত্র। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, পার্শ্ববর্তী সেনগাঁও গ্রামের মোঃ জামালের কাছ থেকে ওই গাঁজা ক্রয় করে আনেন এলাকায় পুরিয়া হিসেবে বিক্রি করার জন্য। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তাং-২৬/০৮/২০১৫ ইং।
উল্লেখ্য, আটককৃত গাঁজা স¤্রাট আরব আলীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

