সদ্য ঘোষিত শাহরাস্তি উপজেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক জোবায়ের আল নাহিয়ান রাজুর বিরুদ্ধে প্রতারনা করে অর্থ আতœসাত ও কৌশলে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভূক্তভোগি ওই নারী গত ১৩ অক্টোবর চাঁদপুরের পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
প্রতারনার শিকার ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও পৌরসভার নিজমেহের গ্রামের গুলাচি বাড়ির মোঃ আবু বক্করের বড় ছেলে জোবায়ের আল নাহিয়ান রাজু গত ২ জুন তারিখে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে আগত চাঁদপুর সদর উপজেলার সকদি গ্রামের নাছির কবিরাজের স্ত্রী খাদিজা বেগমের কাছ হতে সু-কৌশলে মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রতারনার ফাঁদ পাতে। বিভিন্ন সময়ে তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৮৩১-৯৭৬৭৩৩, ০১৬২৪-৩৪৯৯০০, ০১৬২৮-৫১৪৭৩৩, ০১৬৭০-২৭৯৯৩৭, ০১৮৬০-৪২৯৯৮২ হতে যোগাযোগ করে ওই নারীর সাথে সখ্যতা গড়ে তোলে। দীর্ঘ সময়ের আলাপ-চারিতায় ওই নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে সরকারী হাসপাতালে চাকুরী দিবে মর্মে তার ব্যবহৃত বিকাশ নাম্বারে ০১৮৩১-৯৭৬৭৩৩ ১ম বার ১ হাজার টাকা, ২য় বার ২ হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার ৫ শত টাকা নেয়। পরবর্তীতে হাজীগঞ্জে সরাসরি ১ম বার ১ লক্ষ টাকা, ২য় বার একই স্থানে ৫০ হাজার টাকা, ৩য় বার মুদাফ্ফরগঞ্জে ৫০ হাজার টাকা, সর্বশেষ গত ১৭ জুন বুধবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্বরোড এলাকায় ৫২ হাজার ৫ শত টাকা হাতিয়ে নিয়ে তাদের কথিত বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য ফেনী যেতে বলে। ওই নারী যেতে অস্বীকৃতি জানালে তাকে চুপ থাকার জন্য ভয় দেখায়। এক পর্যায়ে জোবায়ের তার ৫ সহযোগিসহ প্রতারিত নারীকে নির্জন স্থানে নিয়ে পরিধেয় ওড়না দিয়ে দু’হাত পিছমোড়া বেঁধে পাশবিক নির্যাতন চালায়। এ সময় তাকে ভারতে পাচার করে দিবে মর্মে রড দিয়ে হাতে পায়ে আঘাত করে। চুরিকাহতের চেষ্টাকালে হাতে আঘাত প্রাপ্ত হয় ওই নারী। তার কানের দুল ও সোনার হার ছিনিয়ে নেয়া হয়। মহিলার আর্তচিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করে।
নাম ভাঁড়িয়ে অভিযোগকারীণির সাথে যোগাযোগ করায় সঠিক নাম ঠিকানা সংগ্রহ করে অভিযোগ করতে বিলম্ব হয় মর্মে অভিযোগে আরো উল্লেখ করা হয়।
এ প্রতিবেদনে জোবায়ের আল নাহিয়ান রাজুর বক্তব্য জানতে চেয়ে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সে ফোন তোলেনি।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

