স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রামের হাশেম মিজির বাড়ীর মাদক ব্যবসায়ী মোস্তফা মিজি (৩২) কে অবশেষে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । শনিবার রাত সাড়ে ৯টার সময় শাহতলী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের এসআই মনির হোসেন মাদক বিক্রেতা মোস্তফা মিজি পিতা ঃ রফিক মিজি গ্রাম ঃ শাহতলী উপজেলা ও জেলা ঃ চাঁদপুর কে আটক করতে সক্ষম হয় । আটক মোস্তফা মিজি দীর্ঘদিন যাবত শাহতলী এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে । সে তার বাড়ীতে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বাড়ী এবং এলাকার লোকজন তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানিয়ে আসছিল অনেক দিন যাবত । এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তার কার্যকলাপে। অভিযোগ রয়েছে ,ইতিপৃর্বে তাকে ডিবি পুলিশ একবার গ্রেফতার করে পরে ছেড়ে দিয়েছিল । অবশেষে মাদক ব্যবসায়ী মোস্তফা মিজিকে আটক করায় পুলিশ সুপার শামসুন্নাহার ও ডিবির ওসিকে স্বাগত জানিয়েছে শাহতলী গ্রামের সুধীজন ।
