স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলীতে ৫ম শ্রেণীর ছাত্রীর (১২) ধর্ষনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ । এ নিয়ে গতকাল শুক্রবার চাঁদপুরের স্থানীয় সবকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তিনি এ ঘটনা তদন্তের নির্দেশ দেন । মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,স্থানীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে আমার দৃষ্টি আকর্ষন হয় । তাই তাৎক্ষনিক তদন্তপৃর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেই । উক্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে চাঁদপুর মডেল থানা এস আই রফিকুল ইসলাম গতকাল শাহতলী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন । স্কুল ছাত্রীর বাড়ীতে যান এবং ভিকটিম স্কুল ছাত্রী এবং স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করেন । এ ব্যাপারে এসআই রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে । স্কুল ছাত্রীর পিতা মফিজুল ইসলামকে থানায় এসে এজহার দাখিল করার জন্য বলা হয়েছে । এ ঘটনার অভিযুক্ত লম্পট জেলান্তর গাজীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে । সহসাই আসামী জেলান্তর গাজীকে গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে । এদিকে এলাকাবাসী পুলিশী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে খুব দ্রুত লম্পট বহুল ধর্ষনের নায়ক জেলান্তর গাজীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে । স্কুল ছাত্রীর পিতা মফিজুল ইসলাম জানান, আমি এ ঘটনাটি সুষ্ঠু বিচার চাই । অভিযুক্ত লম্পট জেলান্তর গাজীকে অবিলম্বে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেয়ার দাবী করছি । মডেল থানা থেকে পুলিশ অফিসার রফিকুল ইসলাম সরজমিনে তদন্ত করেছে । পুলিশী কার্যক্রমে আমি কিছুটা আশ্বস্ত হয়েছি । এ জন্য মডেল থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি । উল্লেখ্য গত ২৬ এপ্রিল শাহতলী গ্রামে এ ঘটনাটি ঘটে ।
শিরোনাম:
সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
