প্রেস বিজ্ঞপ্তি —
জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কারাবন্দী শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তি দাবী করেছেন সম্মিলিত পেশাজীবি পরিষদ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট।বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন লিটন ও সাধারন সম্পাদক অধ্যাপক্ষ মোঃ হারুনুর রশিদ গাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা ছাত্রদলেরর সাবেক সভাপতি শরীফ মোঃ ইউনুছ , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন মাঝি সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃনেদর মুক্তি দাবি সহ আটককৃতদের গ্রেফতারের তীব্র ন্ন্দিা জানান।তারা নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার ফিরে দেয়ার দাবী জানান ।বিবৃতিতি দেওয়া অন্যন্যরা হলেন চাঁদপুর সদর উপজেলার সভাপতি অধ্যাপক শাহআলম টিপু, পেওর সভাপতি অধ্যাপক রেজাউল করিম মিঠু , কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক্ষ শাহআলম,জেলার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুকবুল আহম্মেদ, হাইমচর উপজেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক্ষ রবিউল্লাহ , অধ্যাপক্ষ নজরুল ইসলাম , অধ্যক্ষ সফিউল্লাহ , অধ্যাপক্ষ শাহীন , অধ্যাপক্ষ আফজাল হোসেন ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
