
স্টাফ রিপোটার ঃ
দৈনিক প্রথম আলো ,ডেইলি স্টার পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সদস্য আলম পলাশ শনিবার রাতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট শশুরবাড়ীতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে । সাথে সাথে তাকে দ্রুত চাঁদপুর আনলে স্থানীয় ডাক্তারদের পরামর্শক্রমে রোববার সকালে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রবিবার রাতে তার ছোট ভাই অ্যাড. নুরুল আমিন খান আকাশ জানিয়েছে, গুরুতর অসুস্থ আলম পলাশ বর্তমানে নিউরোলজি বিভাগের চিকিৎসক প্রফেসর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। প্রাথমিকভাবে জিবিএস রোগে তিনি অসুস্থ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে প্রকৃত অবস্থা। তার আশু রোগ মুক্তির জন্য চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ সাংবাদিক নেতৃবৃন্দ চাঁদপুরবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
