
সৌদি আরবের রিয়াদে মো. ফারুক খান নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা প্রয়াত চাঁদ খার ছেলে।
চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন খান জানান, তার ভাই বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলে কাজের জন্য বাসা থেকে বের হন।
সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে শুনতে পাই সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ফারুক খানের ছেলে রিয়াদ খান জানান তার বাবার লাশ মঙ্গলবার দেশে আনা হচ্ছে। বুধবার তার দাফনের কথা রয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
