হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঈশানবালা গ্রামের ছোবহান হাওলাদারের মেয়ে সাজেদা বেগমের অশ্লীল কর্মকা-ে অতিষ্ঠ এলাকাবাসী। সাজেদা বেগমের ঈশানবালায় খোলামেলা পোশাক পরিচ্ছেদ, অশ্লীল চলাফেরা এবং বিভিন্ন এলাকার থেকে আসা যুবকদের সাথে রাত্রি যাপন করে আসছে। এতে করে ঈশানবালার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। সাজেদার বিরুদ্ধে এলাকায় একাধিক বার সালিস হলেও কর্ণপাত করছেন না সাজেদার পরিবার। ঈশানবালার হাবিবুল্লার ছেলে মোঃ নোয়াব মিয়া এলাকবাসীর পক্ষে সাজেদার অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে গতকাল ২৬ জুন হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈশানবালার কিছু চরিত্রহীন ব্যক্তি আজিজুল খাঁ ছেলে সুমন মিয়া, খোকন হাওলাদারের ছেলে রাশেদ মিয়া, আবুল বেপারীর ছেলে জহিরুল ইসলাম গংদের সাথে অবৈধভাবে মেলামেশা করে আসছেন সাজেদা বেগম। এ ছাড়াও সাজেদা বেগম চাঁদপুর, শরীয়তপুর জেলার বিভিন্ন বিয়ে বাড়িতে অশ্লীল নাচ ও দেহ ব্যবসা করে থাকেন। এই সম্পর্কে ঈশানবালার কয়েকজন মহিলা আনোয়ারা বেগম, সাজু বেগম, মাহমুদা বেগম, জেসমিন, কুলছুম, নুরুল ইসলাম, সামছুল হক, সালাউদ্দিন, জামাল জানান, সাজেদার চলাফেরা যেনো আমেরিকান স্টাইলকে হার মানায়। তার বাড়িতে প্রতিরাতে বিভিন্ন এলাকার যুবকরা অবৈধভাবে মেলামেশা করার ভিড় জমে। তার দেখাদেখি আমাদের এলাকার যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এলাকার যুবসমাজ ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ঐ এলাকার সচেতন মহল।
শিরোনাম:
রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

