
মনিরুজ্জামান বাবলু
লাশ বিহীন কবর! হা, লাশ বিহীন কবরের সন্ধান পেয়েছেন এক কৃষক। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামের।
আজ বুধবার ওই গ্রামের কৃষক ইলিয়াছ মিয়ার মরিচ ক্ষেতে প্রথমে কবরের চিহৃ দেখতে পায় তার ভাই স্বপন মিয়া। এর পরপরই একই মাঠের পাট ক্ষেতে মোহাম্মদ হেদায়েত উল্যাহ প্রধানিয়া আরো একটি কবরের চিহৃ দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী কবর দু’টির চিহৃ দেখতে ভীড় জমায়।
কৃষক ইলিয়াছ মিয়া বলেন, ‘সকালে আমার মরিচ ক্ষেতে কবরের জায়গা পরিমাণ মাটি খোঁড়ানো অবস্থায় ভাই স্বপন মিয়া দেখে। হয়তো রাতের আঁধারে অপরাধীরা যেকোন অঘটন ঘটনানোর চেষ্টা করেছিল।’
স্বপন মিয়া বলেন, ‘কবরের চিহৃ দু’টি নতুন করে খুঁড়ানো হয়েছে।’
মোহাম্মদ হেদায়েত উল্যাহ প্রধানিয়া বলেন, ‘আমার পাট ক্ষেতের প্রায় ১৫ গজ জায়গার পাট বিনষ্ট করে কবর খুঁড়ানো হয়েছে।’
ইউপি চেয়ারম্যান আবু নছর পাটওয়ারী মিন্টু বলেন,‘উদ্দেশ্যমূলক ভাবে কেউ দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোঃ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে।’
