প্রতিনিধি
জেলার হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুর্স্পশে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ৬ নং বড়কুল ইউনিয়নের দিগছাইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে রিয়াদ হোসেন (২১)।
মঙ্গলবার দুপুরে রিয়াদ হোসেন বসত ঘরে বিদ্যুৎর্স্পশে আহত হয়। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
