
হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মাঝপথে ফকির বাজার সংলগ্ন রাস্তা ক্ষত বিক্ষত হওয়ায় প্রতিদিন যানবাহন আটকে পড়ছে। বিঘিœত হচ্ছে জনজীবন ও যান চলাচল। একটু বৃষ্টি হলেই বোঝার উপায় থাকে না এটি রাস্তা নাকি জলাবদ্ধ স্থান। এ জনপদে প্রতিদিন শত শত চাকুরীজীবী যাতায়াত করে। যাদের কাদা মাখা পোষাকে অফিস করতে হয়। এলাকাবাসী জানায় স্থানীয় জন প্রতিনিধিদের কাছে ধন্যা দেওয়ার পরও কোন সুরাহা মেলেনি। বাধ্য হয়েই চলতে হচ্ছে জনপদ। এলাবাসীর মনে একান্ত প্রশ্ন কত দুর্ভোগ জমা হলে তারপর কর্তৃপক্ষের নজরে আসবে। উল্লেখ্য যে, এ জনপদ মেরামত না হলে ব্যবসা বাণিজ্য স্কুলগামী ছাত্র-ছাত্রী, অফিস -আদালতে কর্মরত বিভিন্ন পেশাজীবী মানুষের জীবন নির্বাহ কঠিন হয়ে পড়বে।সবমিলে জনসাধারণ যে কোন মূল্যে এ অবস্থার অবসান চায়।
