
প্রতিনিধি – একটি জীবনের সাথে বাকী দু’টি জীবন জড়িয়ে আগামীর পথচলা অনিশ্চিত হয়ে পড়েছে। স্বামীর দুরারোগ্যতা, সহায়-সম্বল সবই শেষ-এমনকি ঘর ভিটি টুকু বেচে ফেলতে হয়েছে শুধুমাত্র তার সুস্থতা আর একমাত্র কন্যা সন্তানের আগামীর ভবিষ্যৎ সুগম রাখতে। চাঁদপুরের শাহ্রাস্তি উপজেলার পৌর ৬ নং ওয়ার্ডের কাজিরকাপ হাফেজ বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের পুত্র আবদুল বাছেদ ওরফে বাচ্চু (৩৮) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর দিকে ধেয়ে যাচ্ছে। স্ত্রী লিপি আক্তার ৬ বছরের কন্যা শশীর ভবিষ্যৎ চিন্তা না করে সবকিছু বিকিয়ে স্বামীকে বাচাঁতে চান। বসত ঘরের ভিটি টুকুও বিক্রি করে দিয়েছেন। তাতেও সংকুলান হচ্ছে না চিকিৎসার অর্থ। তাই তিনি সমাজের, রাষ্ট্রের, দানবীর ব্যাক্তিসহ সকলের কাছে মানবিক কারনে আর্থিক সহযোগিতা চেয়েছেন। যদি এমন কোন হৃদয়বান ব্যাক্তি থাকেন তাহলে ‘‘একটি জীবন বাঁচলে-দু’টি জীবন বাঁচবে’’ এ কথার আলোকে মুক্ত হস্তে দান করতে এগিয়ে আসুন। শিশু শশীর মুখে হাসি ফুটিয়ে সে হাসির শরীক আপনিও হউন। সাহায্য পাঠানোর ঠিকানা- অগ্রনী ব্যাংক, মেহের কালীবাড়ি শাখা, একাউন্ট নং -১৫৯১১। যোগাযোগঃ ০১৭১৩-৬০৮৮৭৭
