মিনু রহমান
দিগন্তে মিশে আছে ইস্পাতের মতো আকাশ
গম্ভীর পাহাড়ে মেঘের ছায়া
ক্লান্ত বিলাসী কান্না থেমে আছে ওপারে
হৃদয় কাঁপা জোয়ারে
নিভে গিয়ে যদি কিছু থাকে
তা আমার অগনিত প্রহর—-
দূরপ্রান্তে দাঁড়িয়ে আছে ভালোবাসা
অধিকার বোধ চুম্বন দিয়েছে আত্নায়
এভাবেই কেটে যাক লক্ষ বিনিদ্র রজনী
হয়তো e যাওয়াই ছিল ফিরে আসা
ঘরির কাঁটায় সাথে মরে যাওয়া মুহুর্তগুলি
এখন অলস দুঃস্বপ্নের মতো —
শিমুলের তলায় যে সংসার ছেড়ে এসেছি
সে কষ্টের নীল কল্লোল বইছে আমার বুকে
আজও সে অভিমান মিশে আছে
গাঁথা বকুলের মালায়
জীবনের ফ্রেমে চুপ করে রয়ে গেলে তুমি
যুদ্ধবিহীন ভালোবাসায়
