অঙ্গীকার ক্রীড়াচক্রের আয়োজনে আন্তঃ প্রাইমারী স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন। তিনি বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুণামেন্ট হচ্ছে। তা এখন প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে। অঙ্গীকার ক্রীড়া চক্রের এ ক্রিকেট টুর্ণামেন্ট বিরাট প্রশংসনীয় উদ্যোগ। এতে করে প্রাথমিক পর্যায় থেকেই ভাল ক্রিকেটার তৈরীর সুযোগ রয়েছে। প্রাথমিক স্তরের বয়ষটি কাদামাটির মতো। এ বয়স থেকেই প্রশিক্ষণের মধ্য দিয়ে ভাল বোলার ও ব্যাটসম্যান তৈরী করা সম্ভব। আমি আশা করি অঙ্গীকার ক্রীড়া চক্র এ টুর্ণামেন্টর ব্যাপত্বি উপজেলা পর্যায়ে নিয়ে যাবে।
টুর্ণামেন্টের উদ্বোধন ঘেষাণা করেন বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান দীলিপ কুমার ঘোষ। অঙ্গীকার ক্রীড়াচক্রের সভাপতি এম লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সভপতি রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্গীকার ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। উদ্বোধনী খেলায় হাসান আলী মডলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। টুর্ণামেন্টে ৪০টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

