চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের নিবাসী গুরুতর অসুস্থ চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: মজিবুর রহমানকে গতকাল (৪ জানুয়ারী )বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে দেখতে যান জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। এ সময় তিনি চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: মজিবুর রহমান এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন । এ সময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেছার আহাম্মদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সদস্য সফিক ক্বারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মো: মজিবুর রহমান এর সহ-ধর্মীনি এবং ছোট ভাই মহিবুর রহমান (রব) মাষ্টার। উপস্থিত সকলে তার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
