শাহরিয়ার খান কৌশিক [
ঃ চাদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন দুনীতির অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক লিখিত ভাবে অনাস্থা দিয়েছেন। গত ৬ মার্চ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম দুলু মোল্লার সুপারিশকৃত স্বাক্ষরিত আবেদন পত্রে তা উল্লেখ করেন। সভাপতি তার স্বাক্ষরিত সুপারিশপত্রে উল্লেখ করেন সামছুজ্জামান পাটওয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজগুলো নিজের একক সিদ্বান্তে পরিচালনা করে আসছেন। ইউনিয়নের নেতাকর্মীদের সাথে কোন প্রকার সমন্বয় না করে সরকারের দেওয়া আর্সেনিক মুক্ত টিউবওয়েল, ডেউটিন, কাবিখা, টি আরসহ বিভিন্ন প্রকল্পগুলো তার নিজস্ব লোক দিয়ে প্রকল্পের কমিটি তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি গ্যাস ও বিদ্যুৎতের নাম করে জনপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা আদায় করে নিয়েছেন বলে তার স্বাক্ষতির সুপারিশ পত্রে উল্লেখ করেন। হরতাল অবরোধের সময় সে যেসব নেতাকর্মী নিয়ে সে রাজনীতি করছেন, তাদের বাড়ির সামনে হরতাল অবরোধের সময় গাড়ি ভাংচুর ও সড়কে গাছ পেলে রাখা হয় বলে ওয়ার্ড নের্তৃবৃন্দ উল্লেখ করেন। যে কোন কাজ কর্মের আগে এ ছাড়াও সামছুজ্জামান পাটওয়ারী সভাপতির সাথে কোন প্রকার সমন্বয় রাখেনি, এমনকি ইউনিয়ন আওয়ামীলীগের পুনাঙ্গ কমিটি গঠনের সময় সভাপতির স্বাক্ষর ছাড়াই তিনি সাধারন সম্পাদক অনুমোদন দেন। সে সব অনিয়মের কারন দেখিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক মিলে তার বিরুদ্ধে অনাস্থা দেওয়ার সিদ্ধান্ত নেন। অনাস্থা পত্রে স্বাক্ষর করেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা হাওলাদার, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ দুলাল পাটওয়ারী, সাধারন সম্পাদক এবাদুল্লা হাজী, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ মশিউর রহমান মিন্টু, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল মিয়াজী, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ ফারুক কারী, সাধারন সম্পাদক আলাউদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি কাজল, সাধারন সম্পাদক আলাউদ্দিন মিজি, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ বাচ্চু মিজি, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সুজন, ৮নং ওয়ার্ড সভাপতি মমিনুল হক, সাধারন সম্পাদক মহিউদ্দিন আজাদ।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

