মিজান লিটন ॥
চাঁদপুরে অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন, প্রায় ৯০ লক্ষ বাংলাদেশী বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাদের উপার্জনের অর্থ যদি ব্যাংকের মাধ্যমে পাঠায় তাহলে একটি প্রমান পত্র থাকে। যদি কোন প্রবাসির বাড়ীতে চুরি , ডাকাতি বা দুর্ঘটনা ঘটে তাহরে তাদের কাছে একটি প্রমান থেকে যায়। আর যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, তাহলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। চুরি ডাকাতি হলে কোন প্রমান থাকেনা। প্রাইভেট ব্যাংগুলোর প্রতিযোগীতার কারনে এখন এক ঘন্টার মধ্যে ব্যাংক থেকে টাকা উঠানো যায়। হুন্ডিতে টাকা পাঠালে অনেক সময় পুরো টাকা আত্মসাত হয়ে প্রবাসি পথে বসে যায়। আমাদেও দেশের দুতাবাসগুলো অনেক আগে থেকেই ৫-৬ জন কর্মকর্তা দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারনে ত্রিশ পয়ত্রিশ হাজার প্রবাসিকে সহযোগীতা করতে পারেনা। তবে সরকার দূতাবোসের লোক নিয়োগের প্রদক্ষেপ হাতে নিয়েছে। চাঁদপুর জেলায় মালেশিয়া গামী ১১ হাজার ৩শ ২ জন রেজীষ্ট্রি করে। এর মধ্যে ২শ ৭ জনের ভিষা প্রক্রীয়াধীন রয়েছে। চাঁদপুর জেলা থেকে মালেশিয়া গিয়েছে ৮৫ জন। এ বছর জেলা কর্মসংস্থান ও গণ শক্তি বিভগ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসিদের সন্তানদের মধ্যে ১৩ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে সবচাইতে বেশি অর্থ পাঠানোর কারনে তার পরিবারের হাতে বিশেষ সন্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল্লাহ নূরীর পরিচালনায়, বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও গণ শক্তি সহকারি পরিচালক হালিমা বেগম, বিশিষ্ট সমাজ সেবক শাহিদুর রহমান চৌধুরী, জেলা কর্মসংস্থান ও গণ শক্তি জরিপ কর্মকর্তা মোঃ মোহসেন পাটওয়ারী, অ্যাড হেলাল উদ্দিন, নবরুপা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, নবরুপা উন্নয়ন সংস্থার কর্মকর্তা শৈবাল মজুমদার,জাকির বেপারী, জেলা ব্রাক প্রতিনিধি অমরেশ চন্দ্র। সকাল ১০ টায় অভিবাসী দিবস উপলক্ষে র্যালিটি শহরের ইলিশ চত্তর থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা উপস্থিথ থাকেন।
শিরোনাম:
বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

