শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিঃয়নের দক্ষিণ বালিয়া ৮নং ওয়ার্ডে কৃষি কার্ড চুরি করে বিনষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে দু’ বৃদ্ধ ও বৃদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও দোষীদের হামলায় আহত হওয়ায় অভিমানে মোস্তফা মাঝি (৬৫) নামের এক বৃদ্ধা আত্ম হত্যার চেষ্টা চালায়। আজ রোববার সকাল ৭টায় এ ঘটনার পর আহত অবস্থায় বৃদ্ধা মোস্তফা মাঝিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ বালিয়া ৮নং ওয়ার্ডে মাঝি বাড়ির মোস্তফা মাঝি কৃষি কার্ড করে নিজ ঘরে এনে রাখে। এ সময় ওই ঘর থেকে কৌশলে শ্যালিকা সুফিয়া বেগম কৃষি কার্ডটি চুরি করে নিয়ে বিনষ্ট করে। কৃষি কার্ডটি না পেয়ে মোস্তফা মাঝি তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে সুফিয়া বেগমের ছেলে জসিম ও বড়ভাই নান্নু মাঝি এসে বেদম মারধর করে মোস্তফা মাঝি ও তার স্ত্রী সাহিদা বেগমকে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর বৃদ্ধা মোস্তফা মাঝি অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে আনলে সে বর্তমানে মুমুর্ষ অবস্থায় রয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

