চাঁদপুর :
চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়ার মোহনা ভয়াবহ রূপ নিয়েছে। এখনও চাঁদপুর নৌ-টার্মিনাল বিকল্প টার্মিনালে স্থানান্তর করা হয়নি। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী লঞ্চ। মঙ্গলবার রাতে চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়ার মোহনায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী লঞ্চ বোগদাদীয়া-৮। এতে লঞ্চের শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। তবে আতংকে লঞ্চ থেকে লাফিয়ে পড়া ৩ যাত্রীর মধ্যে ১ জন এখনও নিখোঁজ রয়েছে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদীয়া-৮ লঞ্চটি মঙ্গলবার ভোর সোয়া ৩টায় চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি মোলহেডের কাছে এলে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি ভোলা নামক লঞ্চটি বোগদাদীয়া লঞ্চকে মাঝ বরাবরে সজোরে আঘাত করে। এ সময় বিকট শব্দ হয়। হঠাৎ এ শব্দে লঞ্চে থাকা যাত্রীগণ আতংকিত হয়ে পড়ে। লঞ্চে থাকা ঘুমন্ত যাত্রীরা দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। লঞ্চের তীব্র আঘাতের ঝাঁকুনি সামাল দিতে না পেরে বোগদাদীয়া লঞ্চে থাকা ৩ যাত্রী মেঘনায় লাফিয়ে পড়ে। নদীতে থাকা জেলেরা ২ যাত্রীর সন্ধান পেলেও ঢাকার কেরানীগঞ্জের মাছ ব্যবসায়ী হতভাগ্য মোহাম্মদের (৬৫) সন্ধান মেলেনি।
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
