প্রতিনিধি
শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ১ মাসের সাজা প্রদান করেছে। থানা ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো চান্দিনা উপজেলার সাইকোর্ট গ্রামের গাজী বাড়ির তাজুল ইসলামের পুত্র মোঃ আবুল কালাম (২২), চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের রাঢ়ী বাড়ির মোমেনা আক্তার পপি (১৮) ও শাহ্রাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের একাতড়ি গ্রামের রুবি বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তিত মডেল থানার উপ-পরিদর্শককে (এসআই) গত ৫ ডিসেম্বর রাতে এলাকাবাসী সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পর দিন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটক ঐ ৩ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
