চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানের ঘটনায় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অজয় ভৌমিকের দায়েরকৃত মামলায় প্রফেসর পাড়ার চিহ্নিত সন্ত্রাস ও ছিনতাইকারি আলমগীর হোসেন ওরফে ঝোলা (৪২) কে আটক করেছে মডেল থানা পুলিশ। মডেল থানার এএসআই নন্দন সরকার স্বর্ণখোলা রোডের মেতোর পট্টিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানাযায় গত ২২ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে দূবৃত্তরা পালিয়ে যায়। টহলরত অবস্থায় এএসআই নন্দন সরকার সংগীয় ফোর্স নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সেই ঘটনায় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৪১। সেই মামলায় আলমগীর হোসেন ওরফে ঝোলাকে গ্রেফতার দেখিয়ে গতকাল রবিবার তাকে আদালতে প্রেরন করে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় যারা জরিত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোনাম:
আরও সংবাদ
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদ ও বীর... বিস্তারিত
রমজান উপলক্ষে খেজুরের ভ্যাট কমাল সরকার
খেজুরের ভ্যাট ১২ শতাংশ কমিয়েছে সরকার। রমজান উপলক্ষে এ ভ্যাট কমানো হয়। বৃহস্পতিবার (১১... বিস্তারিত
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য আটক
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।... বিস্তারিত
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ঝুলন্ত... বিস্তারিত
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা... বিস্তারিত
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয়... বিস্তারিত
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার... বিস্তারিত
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা…
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

