মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, আওয়ামী লীগের প্রবীণ নেতা ফ্লাইট লেঃ (অবসর) এ.বি. সিদ্দিক দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ৩ আগস্ট সোমবার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।সকাল ১১টা ৪০ মিনিটে তাঁর প্রথম নামাজে জানাজা ঢাকাস্থ কুর্মিটোলা বিমান বাহিনীর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক মর্যাদায় মরহুম এবি সিদ্দিকের প্রতি শ্রদ্ধা জানানোর পর কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। সেখান থেকে সামরিক বাহিনীর গাড়িতে করে তার মরদেহ শেরেবাংলা নগর সংসদ প্লাজায় নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে জাতীয় সংসদের দৰিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরীক হয়েছিলেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস সহিদ, হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন), বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী আরও অনেকে উপস্থিত ছিলেন ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
