
রফিকুল ইসলাম বাবু।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ডা:দীপু মনি, এমপি বলেছেন আমাদের প্রজম্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তবেই তাদের মাঝে দেশপ্রেম আসবে। তিনি বুধবার হাইমচর উপজেলায় দুর্গাপুর হাই স্খুল মাঠে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রজম্ম বাংলাদেশ এর আয়োজনে আরও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা চেয়ারম্যান মো: নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন,চাঁদপুর থানার ভারপ্রাপ্ত ওলিউল্যাহ, হাইমচর প্রজম্ম বাংলাদেশ এর সভাপতি আবুল কালাম সহ আরও অনেকে। এবারের মেলায় ৩১ টি ষ্টল স্থান পেয়েছে।
