চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ১৮ জুলাই শনিবার ১ শ্রাবণ অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চাঁদপুর নতুনবাজার শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া রথ উদ্যাপন কমিটি ও পুরাণবাজার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গোপাল জিউড় আখড়া মন্দির রথ উদ্যাপন কমিটির আহক্ষায়ক সুরজিৎ চক্রবর্তী ও সদস্য সচিব প্রবীর কুমার সাহা বাচ্চু জানান, বিগত বছরের ন্যায় এবারও যথাযথভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করা হবে। ১ শ্রাবণ বিকেলে গোপাল জিউর আখড়া মন্দির থেকে রথযাত্রা টানা হবে। তা নিয়ে রাখা হবে মিনার্ভা দুর্গা মন্দিরে। আগামী ২৬ জুলাই রোববার ফিরতী (উল্টো) রথ উদ্যাপিত হবে।
পুরাণবাজার ইসকন মন্দির রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। শুধু চাঁদপুর শহরে নয়, মতলব দক্ষিণ উপজেলা জগন্নাথ মন্দির, কচুয়া উপজেলার সাচার জগন্নাথ মন্দিরেও আনন্দঘন পরিবেশে রথে জগন্নাথ দেব, বলরাম আর শুভ্রদার প্রতিমূর্তি স্থাপন করে এ রথ টানা হয়ে থাকে। কচুয়ার সাচারে রথ উপলক্ষে বসে মাসব্যাপী মেলা। ইতিমধ্যে দূর দূরান্তের মানুষ এখনই সাচারে আসতে শুরু করেছে। বাংলাদেশের মধ্যে কচুয়ার সাচারের রথ অনুষ্ঠান দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। –
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
