
রফিকুল ইসলাম বাবু, । স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আগামী ২০১৯ সালের পরও এই সরকারের অধীনেই দেশ এগিয়ে যাবে। এই সরকারের অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে।
তিনি মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও বিদ্যুৎ সেবা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। অপরদিকে বেগম খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ৩ মাস ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। এসব ধ্বংসাত্মক কর্মকান্ড বাদ দিয়ে ২০১৯ সালের জন্য নির্বচনে প্রস্তুতি নেয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। তার ফলশ্রুতিতে চাঁদপুরেও এই খাতে আরো উন্নয়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মো. শামসুল হক ভূঁইয়া, স্বাস্থ্য অধিধপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, কেন্দ্রীয় বিএমএ-এর মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আরসেনাল, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
