
শাহরিয়ার খান কৌশিক ॥
প্রতিবছরের ন্যায় আগামী ২১ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত চাঁদপুর
ইসলামপুর গাছতলা দরবার শরীফের ৩ দিনব্যাপি বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কতুবুল ইরশাদ আল্লামা হাফেজ ক্বারী আহমদ (রহঃ) নকশেবন্দি মোজাদ্দেদী এবং আল্লামা খাজা তৈয়বুল ইসলাম (রহঃ) নকশেবন্দি মোজাদ্দেদী ও আল্লামা খাজা আবু তাহের (রহঃ) নকশেবন্দি মোজাদ্দেদীর মাহফির অনুষ্ঠিত হবে। মাহফিল উপলক্ষে ২১ জানুয়ারী বুধবার ফজর নামাজের পর থেকে কোরআন খতম,বাদ মাগরিব খজেগান শরীফ,বৃহস্পতিবার বাদ আছর থেকে সারারাত ব্যাপি ওয়াজ মাহফিল,হামদ নাত ও গজল , শুক্রবার নামাজের পর থেকে কোরআন খতম, খজেগান ও ওয়াজ মাহফিল শেষে মোনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলকে কেন্দ্র করে ইতি মধ্যে ব্যাপক প্রস্তুতী চলছে। মাহফিলের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন পীরজাদা আলহাজ্ব খাজা আহমদুর রহমান, পীরজাদা আলহাজ্ব হাফেজ খাজা এনায়েতুল্লাহ। মাহফিলে অংশ নিবেন দেশ বরেণ্য বগু নামকরা ওলামায়ে কেরামগণ। উক্ত ঐতিহ্যবাহি ৩ দিনব্যাপি বার্ষিক ওরশ মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী ও পেশাজীবীদের আহবান জানিয়েছেন পীরজাদা নকশেবন্দি মোজাদ্দেদী সাজ্জাদানশিন পীর সাহেব আলহাজ্ব খাজা মোঃ আরিফুর রহমান।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
