বিগত দিনের এ বছরও জেলায় সুষ্ঠ নকলমুক্ত পরীক্ষা গ্রহণে নিজ নিজ অবস্থান থেকে সকলের কাছে সহযোগিতা কামনা
………………………………জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান
বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২ এপ্রিল সারা দেশের ন্যায় চাঁদপুরে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়াকল্পে চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করা হয়। এ সময় মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শিক্ষকদের উপস্থিতিতে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, আগামী ২ এপ্রিল এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার হলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা প্রবেশের পূর্বে টেলিভিশন সংবাদ দেখে পরীক্ষার হলে প্রবেশ করবেন। তিনি আরো বলেন, নিজেরা সর্বদা সর্তক থাকতে হবে। ফেসবুক ব্যবহার আপাতত বন্ধ রাখতে হবে। প্রশ্ন ফাঁশে যারা গুজব ছড়ায় তাদেরকে সনাক্ত করে আইন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। তাহলেই প্রশ্ন ফাঁশের বিষয়টি গুজব ছড়াবে না। পরীক্ষা শুরুর পূর্বের দিন প্রত্যেক এলাকার আশেপাশের ফটোকপি ও কম্পিউটার দোকানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নজরদারী রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষকরা হলেন সম্মানিত ব্যক্তি, তাদের প্রতি শিক্ষার্থীদের সম্মান দেখাতে হবে। কোনো রকম বিশৃঙ্খলা পরীক্ষার হলে করা যাবে না। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পূর্বের থেকে পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত কোনো অপরিচিত ব্যক্তি ও দায়িত্ব পালন ছাড়া যেকোন ব্যক্তিকে কেন্দ্রের ভিতর পাওয়া গেলে তাকে আটক করে আইন নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে তুলে দিতে হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থী-শিক্ষক কেহই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে সকল পরীক্ষার্থী ও শিক্ষকদের পরীক্ষার হলে প্রবেশ বাধ্যতামূলক বলে জানান। এখনও পরীক্ষা আরম্ভ হওয়ার অনেক দিন বাকী রয়েছে আপনারা এখনই বিদ্যালয়ে পরীক্ষার্থীদেরকে এ বিষয়ে সর্তক করে দেওয়া জন্য তিনি আহ্বান জানান। জেলা প্রশাসক শিক্ষকদের উদেশ্যে বলেন, টেলিভিশন, পত্রিকা, অন-লাইন, সংবাদ আপনারা নিয়মিত দেখবেন। তাহলে অনেক নির্দেশনা পেয়ে যাবেন। তিনি আরো বলেন, বিগত দিনের ন্যায় এ বছরও এই জেলায় সুষ্ঠ নকলমুক্ত পরীক্ষা গ্রহণে নিজ নিজ অবস্থান থেকে সকলের কাছে সহযোগিতা কামনা করেন । প্রশ্ন পত্র বহনে দায়িত্বশীল ব্যক্তিরা সাথে থাকবেন। কোনো সমস্যা বা অনিয়ম দেখা দিলে জেলা প্রশাসককে তাৎক্ষণিক জানানোর জন্য তিনি শিক্ষকদের প্রতি নির্দেশ প্রদান করেন। কোনো অযুহাতে পরীক্ষার দায়িত্ব পালন থেকে দূরে থাকা যাবে না। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মঈনুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম.এ মতিন মিয়া, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, সদর উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম সাইফুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মাহাবুবুর রহমান প্রমূখ। এ বছর চাঁদপুর জেলায় এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩৩টি, আলিম পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ১১টি, এইচ.এম.সি. বি.এম পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬টি ও এইচ.এস.সি ভোক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১টি। এ বছর চাঁদপুর জেলায় এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সর্বমোট ৫১টি। এছাড়া পরীক্ষা কেন্দ্রের নাম, চাঁদপুর সদর আল-আমিন স্কুল এন্ড কলেজ বি.এম ১১৩, মতলব দক্ষিণ ডিগ্রি কলেজ বি.এম ১৩৭, হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ বি.এম ১,০০২, মুলপাড়া সামছুদ্দিন খান কারিগরি কলেজ বি.এম ২৭২, চিতোষী কলেজ বি.এম ১৪৬ ও হাইমচর কলেজ বি.এম ১৭২টি। জেলায় বি.এম কেন্দ্র ৬টি। চাঁদপুরে এইচ.এস. সি. আলিম, এইচ.এস. সি (বি.এম), এইচ.এস. সি. (ভোক) পরীক্ষার্থীর সংখ্যা ১৯,৯৯৯। চাঁদপুর সদরে এইচ.এস. সি পরীক্ষার্থী ৩৭৩৫, আলিম পরীক্ষার্থী ৪৭২, এইচ.এস. সি (বি.এম) ১১৩, এইচ.এস. সি (ভোক) ৫৮জন সহ মোট ৪৩৭৮ জন। হাজীগঞ্জ উপজেলায় এইচ.এস. সি. পরীক্ষার্থী ৩৩১৮, আলিম পরীক্ষার্থী ৪৪৭, এইচ.এস. সি. বি.এম ১,০০২জনসহ মোট ৪৭৬৭জন, শাহরাস্তি এইচ.এস. সি. পরীক্ষার্থী ১২৩৪, আলিম ২৭৭, এইচ.এস.সি বি.এম ১৪৬জনসহ মোট ১৬৫৭জন, মতলব দক্ষিণে এইচ.এস. সি. পরীক্ষার্থী ১১২২, আলিম ২১৩, এইচ.এস.সি বি.এম ১৩৭জনসহ ১৪৭২জন, মতলব উত্তর উপজেলায় এইচ.এস. সি. পরীক্ষার্থী ১৪৪৫, আলিম ২০৩জনসহ মোট ১৬৪৮জন, ফরিদগঞ্জ উপজেলায় এইচ.এস. সি. পরীক্ষার্থী ১৮৯৯, আলিম পরীক্ষার্থী ৬৬০, এইচ.এস. সি. বি.এম ২৭২জনসহ মোট ২৮৩১জন, কচুয়া উপজেলায় এইচ.এস. সি. পরীক্ষার্থী ১৯৮৪, আলিম পরীক্ষার্থী ৪৪৬জনসহ মোট ২৪৩০জন, হাইচমর উপজেলায় এইচ.এস. সি. পরীক্ষার্থী ৫৩৬, আলিম পরীক্ষার্থী ১০৮, এইচ.এস. সি. বি.এম ১৭২জনসহ মোট ৮১৬জন। এইচ.এস.সি পরীক্ষার্থী সর্বমোট ১৫২৭৩জন। আলিম পরীক্ষার্থী ২৮২৬জন। এইচ.এস.সি বি.এম ১৮৪২জন। এইচ.এস.সি ভোক ৫৮জন।
চাঁদপুর নিউজ সংবাদ
