প্রতিনিধি
সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি সকাল ১০টায় জাতীয় বই উৎসব উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করবেন। এরপর পর্যায়ক্রমে সকাল ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে, দুপুর ১২টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, দুপুর ২টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। এসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৫টায় হাইমচরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাত ৮টায় চাঁদপুর শহরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল ২ জানুয়ারি শুক্রবার ঢাকার উদ্দেশ্য তিনি চাঁদপুর ত্যাগ করবেন।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
