প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা চেয়ারম্যানপাড়ায় আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে হলুদ বৃষ্টি হয়েছে।
এ সময় আকাশ থেকে স্বাভাবিক বৃষ্টির পরিবর্তে হলুদ বর্ণের বৃষ্টির ফোটা পড়তে দেখা গেছে। বৃষ্টির পরও ঘরের চালা, গাছের পাতা, মাটিতে পড়া হলুদ বর্ণের বৃষ্টির ফোটাগুলো দেখা গেছে। হলুদ বৃষ্টির এ ফোটাগুলো শুকাতেও দীর্ঘ সময় লেগেছে বলে জানা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যানপাড়ার মোন্নাফ আলী জানান, এর আগে ৬ মে মঙ্গলবার বিকালে আকাশ থেকে এমন হলুদ বর্ণের বৃষ্টির ফোটা পড়তে দেখা গেছে।
এলাকার আশপাশের রাস্তাসহ সর্বত্র পড়ে থাকা হলুদ বৃষ্টির ফোটাগুলো দেখে অনেকেই এটিকে এসিড বৃষ্টি বা আল্লাহর গজব বলে অবহিত করেন।
