মিজানুর রহমান রানা
অবশেষে অনেক প্রতীা শেষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। জেলা জজ কোর্টের আদেশে এ নির্বাচন স্থগিত করেছিল হাইকোর্ট।
ফলে হাইকোর্টের নির্দেশে আজ ৪ জুন চাঁদপুর জেলার সকল উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর জেলা রিটানিং অফিসার ও এম এ ওয়াদুদ. আব্দুল হাফিজ খান. রঞ্জিদ চাকি প্যানেরের পক্ষ থেকে হাইকোর্টে যৌথ ভাবে আপিল করলে গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি শেষে বিকেলে হাইকোর্ট এই রায় দেন বলে জানাযায়।
অপরদিকে গত রোববার চাঁদপুর জেলা জজ আদালতে নির্বাচন স্থগিত আদের্শ বহাল রাখায় নির্বাচন কমিশনের কার্যক্রমে ত্রুটি হয়েছে কিনা এবং উচ্চ আদালতের আদের্শে গতকাল একযোগে সারা জেলায় নির্বাচন অনুষ্ঠিত সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মাসুদ আলম সিদ্দিকী জানান, আমরা নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত ছিলাম, এখনো আছি। আদালতের আর্দেশ পেয়ে আমরা রাতাইে প্রতিটি উপজেলায় ভ্যালট পেপার, বক্সসহ বিভিন্ন সরঞ্জমাদি পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আইন শৃংখলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
জেলা রিটানিং অফিস সূত্রে পাওয়া চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৮টি ভোট কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলো হলো, চাঁদপুর সদর, ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয় ভোটার সংখ্যা ৫শ’৫৫জন। মতলব দক্ষিণ, উপজেলা পরিষদ মিলনায়তন, ভোটার সংখ্যা ২শ’৮৭জন। মতলব উত্তর, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটর সংখ্যা ৬শ’ ২৯জন। হাজীগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ, ভোটার সংখ্যা ৪শ’ ৮৩জন। শাহরাস্তি উপজেলা, উপজেলা পরিষদ মিলনায়তন, ভোটার ৩শ’ ৬৮জন। কচুয়া উপজেলা, কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা ১৯৭জন। হাইমচর উপজেলা, উপজেলা পরিষদ মিলনায়তন, ভোটার সংখ্যা ১শ’৫জন ও ফরিদগঞ্জ উপজেলা, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়, ভোটার সংখ্যা ৬শ’ ৬০জন।
উলেখ্য, আজ ৪জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটার তালিকা হালনাগাত কারার দাবীতে চাঁদপুর জেলা ইউনিট সংসদ কমান্ড ও ৮ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের নির্বাচন বন্ধে শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী-সিরাজুল ইসলাম বরকন্দাজ প্যানেলের সহকারী ইউনিট কমান্ডার সাংগঠনিক প্রার্থী আব্দুল মান্নান মিয়া আদালতে মামলা দায়ের করেন। তার দায়েরকৃত মামলায় চাঁদপুরের সিনিয়র সহকারি জজ আদালত নির্বাচনের উপর অন্তবর্তীকালীন সময়ের জন্য স্থগিত আদেশ দিয়েছেন। স্থগিত আদেশের বিরুদ্ধে একই আদালত ও জেলা জজ আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। জেলা জজ আদালত সহকারি জজ আদালতের আদেশ বহাল রাখে।
চাঁদপুর জেলা ও ৮টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নির্বাচনী রিটানিং অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভোটার তালিকা চূড়ান্ত করেই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এবং এই তফসিলে বাদী আব্দুল মান্নান মিয়া সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ ও জমা দেন। পরবর্তীতে যাচাই-বাচাই শেষে মার্কাও নেন। কিন্তু পরবর্তীতে তিনি চাঁদপুরের জেলা রিটানিং অফিসার কর্তৃক ঘোষিত তফসিলকে চ্যালেঞ্জ করে হালনাগাদ ভোটার তালিকা ইস্যুনিয়ে আদালতে দেওয়ানি মোকাদ্দমা নং-৭১/২০১৪ দায়ের করেন।
শিরোনাম:
বুধবার , ১৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

