চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ সোমবার ১৩ জুলাই থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচল করবে ২টি স্পেশাল ট্রেন। দক্ষিণাঞ্চলীয় যাত্রীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারে সেজন্য এই ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস দেয়া হয়েছে।
চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে এ স্পেশাল ২টি সহ মোট ৪টি ট্রেন চলাচল করবে। এ ট্রেন চলবে ঈদের পূর্ব দিন (১৭ জুলাই) পর্যন্ত। ঈদ স্পেশাল ১টি ট্রেন চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ১১টায় ছেড়ে আসবে। চাঁদপুর পৌঁছবে বিকেল ৫টা ৫ মিনিটে। তা বিকেল ৫টা ২০ মিনিটে চাঁদপুর থেকে চট্টগ্রামের পথে ছেড়ে যাবে। ঈদ স্পেশাল ২ ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে। চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ৫০ মিনিটে। রাত ৮টা ২০ মিনিটে তা চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যাবে। ঈদের পর দিন ঈদ ম্পেশাল ১ ট্রেনটি চাঁদপুর থেকে ছেড়ে যাবে রাত ৩টা ৪৫ মিনিটে। ঈদ স্পেশাল ২ ট্রেনটি চাঁদপুর থেকে ছেড়ে যাবে ভোর ৬টায়।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
