আজ ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। চাঁদপুর জেলা থেকে এবার প্রায় ৪৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৭১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা বিবেচনায় এবার জেএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক ৬ হাজার ৮শ’ ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অন্যদিকে সর্বনিম্ন ১ হাজার ৪শ’ শিক্ষার্থী হাইমচর উপজেলা থেকে এ পরীক্ষায় অংশ নেবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৮ হাজার ২ শ’ ৫ জন। আর জেডিসি পরীক্ষায় অংশ নেবে ৯ হাজার ৪শ’ ৮৫ জন। সব মিলিয়ে জেলায় মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ৬ শ’ ৯০ জন। জেলার ৮টি উপজেলায় মোট ৭১টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রী বিবেচনায় বরাবরের মতো এবারো এ জেলা থেকে ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। জেএসসি পরীক্ষায় বিভিন্ন স্কুল থেকে অংশ নেবে ১৫ হাজার ৫শ’ ৭৬ জন ছাত্র, আর ছাত্রী অংশ নেবে ২২ হাজার ৬ শ’ ২৯ জন। অন্যদিকে জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৭ শ’ ৬১ জন ছাত্র অংশ নেবে আর ছাত্রী অংশ নেবে ৫ হাজার ৭ শ’ ২৪ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৩শ’ ৫৩ জন ছাত্রী ও ১৯ হাজার ৩ শ ৩৭ জন ছাত্র।
জেএসসিতে সদর উপজেলায় ৬ হাজার ৮ শ’ ৬৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ৮ শ’ ২৫ জন, হাজীগঞ্জে ৫ হাজার ৩ শ’ ৬০ জন, শাহরাস্তিতে ৩ হাজার ৭ শ’ ৫৭ জন, কচুয়ায় ৬ হাজার ২ শ’ ২৯ জন, মতলব দক্ষিণে ৩ হাজার ৩৩ জন, মতলব উত্তরে ৫ হাজার ৭ শ’ ১৮ জন ও হাইমচর উপজেলা থেকে ১ হাজার ৪ শ’ ১৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।
জেডিসিতে সদর উপজেলা থেকে ১ হাজার ৪ শ’ ৬৩ জন, ফরিদগঞ্জ থেকে ২ হাজার ১ শ’ ৬২ জন, হাজীগঞ্জ থেকে ১ হাজার ৪ শ’ ৯২ জন, শাহরাস্তিতে ৭ শ’ ৭৪ জন, কচুয়ায় ১ হাজার ৭ শ’ ৫২ জন, মতলব দক্ষিণে ৮ শ’ ৭২ জন, মতলব উত্তরে ৪ শ’ ৭৪ জন ও হাইমচর উপজেলা থেকে পরীক্ষা দেবে ৪ শ’ ৯৬ জন পরীক্ষার্থী।
নকলমুক্ত এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রত্যেক উপজেলার দায়িত্বে থাকবেন ইউএনওগণ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

