আজ থেকে শহরের মিশন রোডস্থ রামকৃষ্ণ আশ্রমে ৪দিনব্যাপী শুভ কল্পতরু উৎসব শুরু হচ্ছে। উৎসবের প্রথম দিন ১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রীশ্রী ঠাকুরের বিশেষপূজা, ভোগ ও হোমের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন। সকাল ১০টায় ঠাকুরের প্রতিকৃতিসহ মন্দির প্রদক্ষিণ ও মঙ্গল শোভা যাত্রা। সকাল ১১টায় ধর্ম সভা। সভায় প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ অধ্যক্ষ ঢাকা রামকৃষ্ণ আশ্রম। সভা শেষে হাতে হাতে প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় সন্ধ্যকালী ধর্ম সভা। উৎসবের দ্বিতীয় দিন ২ জানুয়ারী শুক্রবার সকাল ৯টায় শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ। সকাল ১১টায় ধর্ম সভা। সন্ধ্যা ৬টায় সন্ধ্যকালীন ধর্ম সভা। সংগীত পরিবেশন করবে শ্রীশ্রী সারদেশ্বরী মহিলা সমিতির শিল্পীবৃন্দ। উৎসবের তৃতীয় দিন ৩ জানুয়ারী শনিবার সকাল ৯টায় শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ। সকাল ১১টায় ধর্ম সভা। প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরদেবানন্দজী মহারাজ ঢাকা রামকৃষ্ণ আশ্রম। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সভা শেষে হাতে হাতে প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় সন্ধ্যকালীন ধর্ম সভা। প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি। সভা শেষে বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শিক্ষার্থীদের সংগীতানুষ্ঠান। উৎসবের শেষ দিন ৪ জানুয়ারী রবিবার সকাল ৮ টায় শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম। সকাল ১১টায় ধর্ম সভা। প্রধান অতিথি বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ। মন্দির প্রদক্ষিণ। নাররায়ন সেবা ও মধ্যাহ্ন ১টা ৩০ মিনিট থেকে অপরাহ্ন ৩ টা ৩০ মিনিট পর্যন্ত মহাপ্রসাদ বিতরন। সন্ধ্যা ৬টায় চাঁদপুরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রীতি সম্মেলন। প্রধান অতিথি চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। রাত ৮টায় বিবেকানন্দ থিয়েটারের নাটক।
শিরোনাম:
আরও সংবাদ
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

