চাঁদপুর নিউজ রিপোর্ট
অলি কুলের শিরোমনি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী (রাঃ)-এর পবিত্র ওফাত দিবস তথা ফাতেহায়ে ইয়াজদাহম আজ ১ ফেব্রুয়ারি রোববার। আজ ১১ রবিউস্ সানী পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ক্বাদেরিয়া তরিকার অনুসারীরা বেশ গুরুত্বের সাথে উদযাপনব করবে। বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদ্যাপিত হবে। চাঁদপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপনব করবে ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য, বড় পীর (রাঃ) ৪৭১ হিজরীর শাবান মাসের ১৯ তারিখ দিবাগত রাত শুক্রবার ইরাকের জিলান নগরে জন্মগ্রহণ করেন। ৯১ বছর বয়সে ৫৬১ হিজরীর রবিউস সানি মাসের ১১ তারিখ সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। তারপর থেকেই ক্বাদেরিয়া তরিকার অনুসারীসহ ধর্মপ্রাণ মুসলমানরা তাঁর ওফাত দিবসে ফাতেহায়ে ইয়াজদাহম পালন করে আসছেন।
