গত ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মেঘনা-পদ্মাসহ দেশের সাগর এলাকায় মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন মাছ ধরা ও বরফ ফ্যাক্টরী বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। মৎস্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ১৩-২৩ অক্টোবর পর্যন্ত এই ১১দিন মা ইলিশ সমুদ্র থেকে তার গতিপথ পরিবর্তন করে মিঠা পানির নদীর অববাহিকায় ডিম ছাড়ার জন্য আসে। মূলত এই ডিম ছাড়ার সময় মা ইলিশকে রক্ষা করা জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রতি বছর লক্ষী পূর্ণিমার আগে ও পড়ে এই মা ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে। তখনই ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে। এই সময় যাতে মা ইলিশ ধরতে না পারে সেই জন্য মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন একাধিকবার মিটিং করেন যাতে ১১ দিন সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করা হয়।
কিন্তু এবার ১১ দিন এই নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মা ইলিশ নিধন বন্ধ থাকেনি বরং মা ইলিশ ধরার মনে হয় যেনো মহোৎসব হয়ে গেলো। প্রশাসনের কর্মকর্তারা এ দৃশ্য অবলোকন করেছেন। সাধারণ মানুষ মনে করে ১১ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রমটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

