
আবু সাঈদ ঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যারা দেশের উন্œয়নের ধারাকে ব্যাহত করতে চায়, সমাজ জীবনে রাহাজানি সৃষ্টি করে, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়- এসব অপশক্তি দমন করতে হবে। একটি সম্প্রদায়িক মুক্ত প্রগতিশীল দেশ গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আজ যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হচ্ছে এটা মনে করবেন জননেত্রী শেখ হাসিনার উপহার। তিনি গতকাল কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কাদলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে ও এ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, স্থানীয় যুবলীগ মনির হোসেন ও কচুয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
