প্রার্থী ৩১ * ভোটার সোয়া চার লাখ * কেন্দ্র ১৭২
চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ১৫ মার্চ শনিবার হাজীগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। দু� উপজেলার সোয়া চার লাখ ভোটার আজ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। এ সোয়া চার লাখ ভোটারের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ২ লাখ ৩শ� ৩২ ও কচুয়া উপজেলায় ২ লাখ ২৫ হাজার ২শ� ৯৩। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১শ� ৭২। এর মধ্যে হাজীগঞ্জে ৭৯ ও কচুয়া ৯৩। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজীগঞ্জে মোট ১৩ জন ও কচুয়ায় মোট ১৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে হাজীগঞ্জে ৩ জন ও কচুয়ায় ৭ জন। আর ভাইস চেয়ারম্যান পদে হাজীগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজীগঞ্জে ৩ জন ও কচুয়ায় ৬ জন।
পাঁচ বছর মেয়াদ শেষে এ দুই উপজেলা পরিষদের ভোটগ্রহণ আজ। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন তা দেখতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনাকাক্সিক্ষত কোনো ঘটনা যদি না ঘটে এবং ভোটগ্রহণ যদি স্থগিত না হয় তাহলে আজ রাতেই ফলাফল ঘোষণা হয়ে যাবে।
২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ ও কচুয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীই চেয়ারম্যান পদে জয়লাভ করে। কচুয়ায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ প্যানেলই ২০০৯ সালে চলে আসে। তবে এবার আগাম কিছুই বলা যাচ্ছে না। এবারের প্রেক্ষাপট ভিন্নতর। কচুয়ায় এবার আওয়ামী লীগের রয়েছে চরম কোন্দল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আওয়ামী লীগ দলের আরেক জনকে সমর্থন জানায়। আবার দল সমর্থিত এ চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশিরের বিরোধিতা করে দলের পরিচয়ে অপর চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার এখনো মাঠে সক্রিয়ভাবে রয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থীর বিপরীতে দলের অন্য প্রার্থীও মাঠে রয়েছেন। এ ক্ষেত্রে কচুয়ায় বিএনপি স্বস্তিতে রয়েছে। এখানে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
আর হাজীগঞ্জের অবস্থান হচ্ছে কচুয়ার উল্টো। হাজীগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়ভাবে রয়েছে। এ দিকে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীও রাখা হয়েছে। তবে জনগণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আশা করছে।
