
চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান
আমি কলেজের পরিবেশ ও যোগ্য শিক্ষকমন্ডলীদেরকে দেখে মুগ্ধ
……………………. ডাঃ দিলিপ কুমার রায়
স্টাফ রিপোর্টার ঃ- চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিবেশ ও যোগ্য শিক্ষক মন্ডলীদেরকে দেখে আমি মুগ্ধ,সরকারী সকল নিয়মনীতি অনুসরন করে এ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি,বর্তমান সরকার হোমিওবান্ধব হোমিওপ্যাথি চিকিৎসার যতটুকু উন্নতি হয়েছে এ সরকারের আমলেই হয়েছে এবং আমি বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি ও বোর্ড চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে থাকবো চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের হল রুমে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ দিলিপ কুমার রায়। তিনি আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড চেয়ারম্যান ও ঢাকা দক্ষিন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ দিলিপ কুমার রায় গতকাল বাদ মাগরিব শাহ্রাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন- ডাঃ আশিষ সংকর নিয়োগী, বোর্ড মেম্বার বাহোবো, ডাঃ মাহবুবুর রহমান সাবেক বোর্ড মেম্বার ও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ বাংলাদেশ ওষুধ প্রশাসন, অধ্যক্ষ মোঃ তামজিদ হোসেন, উপাধ্যক্ষ মোঃ ফরিদ আহাম্মদ, প্রভাষক- ডাঃ এস.জামান পলাশ, ডাঃ মোঃ আবদুল বাতেন, ডাঃ মোঃ আওলাদ হোসেন, ডাঃ মোহাম্মদ ইয়াছিন, ডাঃ খোদেজা আক্তার, ডাঃ ফাতেমা আক্তার, ডাঃ নাজভীন সুলতানা, ডাঃ মোঃ ইছমাইল, ডাঃ মোঃ আবুল বাসার, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ মোঃ রাসেল তানভীর পাটোয়ারী, ডাঃ এম এইচ মোহন, ডাঃ মোঃ গোলাম সারোয়ার ও সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোশারেফ হোসেন, ডাঃ মোহসেনা, ডাঃ উম্মে হানী, ডাঃ নাছরিন সুলতানা ।
