
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অর্থায়নে লুইজিয়ানা টেক ইউনির্ভাসিটি থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ এ্যাসোসিয়েট হিসেবে ন্যানো টেকনোলজিতে এম এস ডিগ্রি লাভ করেছেন। ঐ বিশ^বিদ্যালয়ে মাত্র ২৫ বছর বয়সে সর্ব কনিষ্ঠ ছাত্র হিসেবে তাহমিদ অত্যন্ত চমকপ্রদ রেজাল্ট করে সর্বাধুনিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজির ন্যানো ফেব্রিকেশনে এম.এস. ডিগ্রি লাভ করেন।
লুইজিয়ানা অঙ্গরাজ্যের মেয়র ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা তাহমিদ শাহরিয়াদকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এম.এস ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত তার পিতা চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জি.এম. শাহাবুদ্দিন আহমেদ এবং মাতা গাজীপুরস্থ টঙ্গী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাসুদা জাহানকে অভিনন্দন জানান।
২০০৭ সালে বাংলাদেশের তরুণ বিজ্ঞানী এবং ২০০৮ সালে বাংলাদেশের আর্ন্তজাতিক তরুণ বিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেন তাহমিদ । ২০১৫ সালের ১৬ জুন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় সোলার সেল এর মাধ্যমে দক্ষতার সাথে কম খরচে বেশি বিদ্যুৎ উৎপাদন করার বিশেষ টেকনোলজি উদ্ভাবনকারী চাঁদপুরের তাহমিদ শাহরিয়াদ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অর্থায়নে লুইজিয়ানা টেক ইউনির্ভাসিটিতে ২০১৪ সালের সেপ্টেম্বরে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ এ্যাসোসিয়েট হিসেবে ন্যানো টেকনোলজিতে এমএস করার জন্য ভর্তি হয়। সেখানে তিনি প্রফেসর ড. স্কট শেফার্ড এর তত্ত্বাবধানে এটোমিক ফোর্স মাইক্রোস্কোপেথিসিস গ্রুপে এম. এস. করছিলেন। পরবর্তীতে আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন তাঁকে বৃত্তি দিলে লুইজিয়ানা টেকইউনির্ভাসিটির রাইজিং স্টার প্রফেসর ড. আদার্স রাধারিয়ার তত্ত্বাবধানে ন্যানো টেকনোলজির ন্যানো ফেব্রিকেশনে ৯০ পৃষ্ঠা ব্যাপী রিসার্চ সংক্রান্ত থিসিস উপস্থাপন করলে বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল তাঁর থিসিস গ্রহন করে সব প্রক্রিয়া সম্পন্ন করলে উক্ত বিশ^বিদ্যালয়ের মাত্র ২৫ বছর বয়সে সর্ব কনিষ্ঠ ছাত্র হিসেবে অত্যন্ত চমকপ্রদ রেজাল্ট করে সর্বাধুনিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজির ন্যানো ফেব্রিকেশনে এম.এস. ডিগ্রি লাভ করেন।
