
শাহরিয়ার খান কৌশিক ॥
আল আমিন সোসাইটির প্রধান দুইবারের সংসদ সদস্য প্রফেসার মোঃ আব্দুল্লাহ মামলায় হেরে গেলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের কাছে। দীর্ঘদিন হাই কোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকার পরে অবশেষে আলআমিন সোসাইটির নিয়ন্ত্রনাধিন বহরিয়া নুরুল হক উচ্চ বিদ্যালয় কমিটি বাতিল করে চেয়ারম্যান সেলিম খানের পক্ষে রায় দিয়েছে আদালত।
ঘটনার বিবরনে জানাযায়,চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের বহরিয়ায় বেসরকারি নুরুল হক উচ্চ বিদ্যালয়টি আলআমিন সোসাইটির নিয়ন্ত্রনে থেকে পরিচালনা করা হতো। গ্রামের হত দরিদ্র শিক্ষার্থিরা এ বিদ্যালয়ে পড়ালেখা করলেও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতো।কারন আল আমিন সোসাইটির নিয়ন্ত্রনাধিন যে কমিটি গঠন করা হয়েছে তারা ব্যাপক দুর্ণিতি করার কারনে বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি। নতুন করে কমিটি গঠন করার লক্ষে ইউপি চেয়ারম্যান সেলিম খান জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারক লিপি পেশ করে। সেই স্মারক লিপির আলোকে কুমিল্লা বোর্ড একটি এডহক কমিটি গঠন করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী চেয়ারম্যান সেলিম খান হাইকোর্টে এডহক কমিটি বাস্তবায়ন করার জন্য হাইকোর্টে মহামান্য হাইকোর্টের রিট পিটিসন করে। রিট পিটিসন নং ১০৭৩২/২০১২ ইং। সেই রিট পিটিশন বাতিল করে পুর্বের কমিটি বহাল রাখার জন্য আল আমিন সোসাইটির প্রধান প্রফেসার মোঃ আব্দুল্লাহ হাইকোর্টে রিট পিটিশন করে। রিট পিটিশন নং ১৪৩২৭/২০১২ ইং। হাইকোর্ট উভয় রিট পিটিশন শুনানির পর সেলিম খানের পক্ষে রায় দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে। রায় হওয়ার পর আল আমিন সোসাইটির সুপ্রিম কোর্টে আরো ২ টি সিভিল পিটিশন করে। যার নং ৩১৮৯/২০১৪ ও ৩১৯০/২০১৪ ইং। এ ২ টি সিভিল পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টেও প্রধান বিচার পতি এমকে সিনহার নেতৃত্বে বিচার পতি নাজমুন নাহার ও সৈয়দ মাহমুদ হোসেন এর বেঞ্চ ৫০ ধারায় বিশেষ কমিটি গঠনের জন্য মহামান্য হাইকোর্টের পুর্বের আদেশ বহাল রেখে রায় ঘোষনা করেন। মামলার বাদি ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের পক্ষে মামলায় অংশ গ্রহন করেন এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক শ.ম.রেজাউল করিম , ব্যারিষ্টার মনিরুজ্জামান,এড.এন্ড রেকর্ড মধু মালতী বড়–য়া। বৃহস্পতিবার এ রায় ঘোষনা করার পর বহরিয়া নূরুল হক উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি করার লক্ষে আর কোন বাঁধা নেই।
দান করে।
